Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হামলা শুরুর পর থেকে ৩০ ঘণ্টায় ইরানে ২ হাজারের বেশি বোমা ফেলা হয়েছে। আইডিএফ জানায়, শনিবার থেকে শত শত ইরানি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, আইএএফ যুদ্ধবিমান ৭০০টিরও বেশি মিশন পরিচালনা করেছে, যার লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সদর দপ্তর।

ইসরাইল দাবি করেছে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করা হয়েছে, একই দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রও। পাশাপাশি, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর বড় রকেট হামলার পর ইসরাইল লেবাননজুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহকে ইসরাইলের জন্য কোনো হুমকি তৈরি করতে দেওয়া হবে না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ শোনা গেছে, যেখানে ইসরাইলি যুদ্ধবিমানগুলো ধারাবাহিকভাবে বোমাবর্ষণ করছে।

02 Mar 26 1NOJOR.COM

ইরানে ২ হাজার বোমা ফেলার দাবি ইসরাইলের, লেবাননেও হামলা চলছে

নিউজ সোর্স

ইরানে ২০০০ বোমা ফেলার দাবি ইসরাইলের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১: ০৬আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১: ৩২
ইরানে হামলা শুরুর পর থেকে ৩০ ঘণ্টায় ২ হাজারের বেশি বোমা ফেলার দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, শনিবার থেকে শত শত ইরানি লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় হামল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।