Web Analytics

তুরস্কের রাজধানী আঙ্কারায় আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিডল ইস্ট আই একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে খুশি করতেই তিনি এই সম্মেলনে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই সম্মেলনকে দুই পক্ষের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাংবাদিকদের বলেন, অনেক ইউরোপীয় দেশ মনে করছে, প্রেসিডেন্ট এরদোয়ানের আয়োজনে তুরস্কে এই বৈঠক হওয়ায় ট্রাম্পের অংশগ্রহণ সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এরদোয়ান বা তুরস্ক না থাকলে ট্রাম্প আসতেন না, যা ন্যাটো সম্মেলনের প্রতি তাঁর গুরুত্বহীনতার বার্তা দিত।

ফিদান জানান, সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হবে এবং মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি ছাড়া এসব গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান সম্ভব নয়।

18 Jun 26 1NOJOR.COM

এরদোয়ানকে খুশি করতে আঙ্কারার ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

নিউজ সোর্স

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৯: ২৫
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে খুশি করতেই আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে এরদোয়ানকে করা ট্রাম্পের ফোনালাপের উল্লেখ করে একাধিক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।