বেশি ক্ষতিপূরণের আশায় ভবন নির্মাণের হিড়িক ফসলি জমিতে
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির সম্প্রসারণে জমি অধিগ্রহণের খবরে এলাকায় বদলে যাচ্ছে কৃষিজমির চিত্র। বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে গড়ে উঠছে তিন-চারতলা বহুতল ভবন। ভবনগুলোর বেশির ভাগই জনশূন্য ও তালাবদ্ধ। নেই বিদ্যুৎ সংযোগ, চলাচলের উপযোগী পাকা রা