Web Analytics

দেশের বাজারে ২৬টি টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দেয়।

আদালত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আগে একটি রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতেই আদালত তদন্তের বিষয়ে এই নির্দেশ দেয়।

২৬ জুলাই রাজধানীর লালমাটিয়ায় এসডোর প্রধান কার্যালয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট অন্তর্ভুক্ত ছিল। সংস্থাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশব্যাপী সমন্বিত গবেষণাটি পরিচালনা করে।

28 Jul 26 1NOJOR.COM

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার অভিযোগ তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

নিউজ সোর্স

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৩: ০৩আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৩: ০৫
দেশের বাজারে ২৬টি টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি খিজির আ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।