Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোনো দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়েরা জজ মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছেন এবং তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন। তদন্তের জন্য প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।

তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

17 Jun 26 1NOJOR.COM

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত জবি নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

নিউজ সোর্স

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন | আমার দেশ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩: ১৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তার জন্য তদন্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।