Web Analytics

পুরোনো জাহাজের বৈশ্বিক চাহিদাকে কাজে লাগানো এবং পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাত সম্প্রসারণে আগামী কয়েক বছরের মধ্যে গ্রিন শিপইয়ার্ডের সংখ্যা শতাধিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে ৩১টি গ্রিন সার্টিফায়েড শিপইয়ার্ড রয়েছে এবং আরও ৬ থেকে ৭টি ইয়ার্ডের সনদ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আন্তর্জাতিক মান বজায় রাখা ও নকশা সক্ষমতা বাড়াতে আধুনিক সুবিধা এবং বিশেষ প্রশিক্ষণকেন্দ্র গড়ার কাজও শুরু হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, গত বছর পর্যন্ত বিশ্ববাজারের মোট শিপ রিসাইক্লিংয়ের প্রায় ৯০ শতাংশ ভারত ও বাংলাদেশের দখলে ছিল। আগামী ৫ থেকে ৭ বছরে বিপুল পুরোনো জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের জন্য আসতে পারে বলেও তিনি জানান। ইউরোপ ও উত্তর আমেরিকার অর্ডার পেতে আন্তর্জাতিক কমপ্লায়েন্স জরুরি উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক গ্যারান্টি সমস্যায় নৌবাহিনীর ডকইয়ার্ড ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে হাইব্রিড মডেল নেওয়া হচ্ছে।

বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টিএসডিএফ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পটির জন্য ৫৯.৩৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। জাইকা, এডিবি, বিশ্বব্যাংক ও একটি চীনা ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে, তবে অর্থায়নের ধরন নিয়ে পর্যালোচনা চলছে।

11 Oct 26 1NOJOR.COM

গ্রিন শিপইয়ার্ড শতাধিক করা ও বর্জ্য শোধনাগার গড়ার পরিকল্পনা সরকারের

নিউজ সোর্স

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

বৈশ্বিক বাজারে পুরোনো জাহাজের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে এবং পরিবেশবান্ধব জাহাজ রিসাইক্লিং খাতকে আরো সম্প্রসারণ করতে চায় সরকার। আগামী কয়েক বছরের মধ্যে গ্রিন শিপইয়ার্ডের সংখ্যা শতাধিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ৩১টি গ্রিন সার্টিফায়েড

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।