Web Analytics

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের সঙ্গে জড়িত একাধিক সংস্থা, একজন ব্যক্তি ও একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছে চীনের চিংদাও হাইয়ে অয়েল টার্মিনাল কোং লিমিটেড। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই কোম্পানি কয়েক কোটি ব্যারেল নিষিদ্ধ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মাধ্যমে তেহরান বিলিয়ন ডলার আয় করেছে।

এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং। তিনি বলেন, চীনা কোম্পানি ও অন্যান্য দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় হস্তক্ষেপ করা উচিত নয়।

লিউ পেংইউ যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার অপব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, চীনা কোম্পানিগুলোর আইনসম্মত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা হবে।

02 May 26 1NOJOR.COM

ইরানি তেল বাণিজ্যে যুক্ত চীনা টার্মিনালে মার্কিন নিষেধাজ্ঞা, বেইজিংয়ের নিন্দা

নিউজ সোর্স

চীনের তেল টার্মিনালের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বেইজিংয়ের প্রতিবাদ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯: ৪৯আপডেট : ০২ মে ২০২৬, ১০: ০৭
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের সঙ্গে জড়িত একাধিক সংস্থা, একজন ব্যক্তি এবং একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাদে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।