Web Analytics

বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ উদ্যোগে অনুমোদিত বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিযোগিতামূলক ব্যয়ে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়বে।

নতুন ব্যবস্থায় ওবিইউগুলো তাদের নিজস্ব ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট, অন্যান্য অনুমোদিত ডিলার ও ওবিইউ এবং সংশ্লিষ্ট কাউন্টারপার্টির সঙ্গে সরাসরি এসব লেনদেন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের মতে, গ্রাহক লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার করা, সম্পদ-দায় ব্যবস্থাপনা কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে অফশোর ব্যাংকিংকে সামঞ্জস্যপূর্ণ করাই এর উদ্দেশ্য।

সার্কুলার অনুযায়ী, এসব লেনদেন অনুমোদিত গ্রাহক লেনদেন, তহবিলের প্রয়োজন, নিষ্পত্তির দায়, তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা বা বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে। ওবিইউগুলোকে বিচক্ষণ তহবিল ব্যবস্থাপনা কৌশল নিতে এবং প্রয়োজন হলে কম ব্যয়ের তহবিল সংগ্রহ ও উপযুক্ত সোয়াপের মাধ্যমে মুদ্রা ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে বলা হয়েছে।

22 Sep 26 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা লেনদেন ও ক্রস-কারেন্সি সোয়াপের অনুমতি দিল

নিউজ সোর্স

ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ

বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে বৈদেশিক মুদ্রা সরাসরি ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনুমোদিত বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিযোগিতামূলক ব্য

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।