Web Analytics

মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ এলমাসরি বলেছেন, ইসরাইল আঞ্চলিকভাবে একঘরে হয়ে পড়লেও একাধিক দেশে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের এই অধ্যাপক জানান, ইসরাইলের সর্বশেষ জাতীয় বাজেট ২৭১ বিলিয়ন ডলার—দেশটির ইতিহাসে সর্বোচ্চ—যা একাধিক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

এলমাসরি বলেন, যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে প্রতি বছর ইসরাইলকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়, যা যুদ্ধকালীন সময়ে আরও বেড়ে যায়। তবে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাচ্ছে এবং অনেক মার্কিনি এখন ইসরাইল ও তার প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করছেন। তার মতে, নতুন বাজেট ইঙ্গিত দেয় যে ইসরাইল কোনো যুদ্ধের শেষ পর্যায়ে নয়, বরং মাঝামাঝি বা শুরুর দিকে রয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইল সম্ভবত সিরিয়া, লেবানন, ফিলিস্তিনি ভূখণ্ড ও ইরানের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা বৃহত্তর ইসরাইল গঠনের স্বপ্ন বাস্তবায়নের অংশ।

30 Mar 26 1NOJOR.COM

গবেষক এলমাসরির মতে, রেকর্ড বাজেট ইসরাইলের দীর্ঘমেয়াদি যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত

নিউজ সোর্স

‘একঘরে’ হয়েও দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৫: ৪৮আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৫: ৫৪
মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ এলমাসরি বলেছেন, এই অঞ্চলে একঘরে হয়ে পড়লেও কয়েকটি দেশে সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।