Web Analytics

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল ১১টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো. আবুল হোসেন। গত ৬ এপ্রিল হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সোমবার সকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে ১৯ নভেম্বর রাতে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে।

পরদিন ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

13 Apr 26 1NOJOR.COM

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

নিউজ সোর্স

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার | আমার দেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ০১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ১০
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বেলা ১১টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।