Web Analytics

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে পেট্রোল বোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা সদর থানার পুলিশ জানিয়েছে, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী অপিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর খুলনা সিটি কর্পোরেশনের নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

17 Nov 26 1NOJOR.COM

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেল চালক গ্রেপ্তার

নিউজ সোর্স

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেলসহ চালক গ্রেপ্তার

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।