ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি
ঝড়টা গেল মোহাম্মদ আশরাফুলের ওপর দিয়েই। বিদেশের মাটিতে সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়েছে বারবার। আবুধাবির ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচের কোনোটিতেই পুরো ৫০ ওভার টিকতে পারেনি দল। গুটিয়ে গেছে ১৭২ ও ১৬০ রানে। হার এসেছে বড় ব্যবধ