Web Analytics

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলের আওতায় বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান। এর আগে সোমবার বিকেলে সরকারের মন্ত্রিসভা ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেয়।

মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় সোয়া ছয় লাখ শিক্ষক-কর্মচারীর সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ক্ষোভ জানায় এবং তাদের অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবি তোলে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে প্রতি মাসে মূল বেতনের অংশ ও কিছু ভাতা পান। ব্যানবেইসের হিসাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৩ হাজারের বেশি কর্মী এমপিওভুক্ত। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হয়েছে; শেষ সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

02 Sep 26 1NOJOR.COM

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ সোর্স

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পো

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।