Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে মিছিল চলাকালে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

22 Jun 26 1NOJOR.COM

জুলাই মামলায় ইনু ও মেননের নতুন করে গ্রেপ্তারের নির্দেশ দিল ঢাকার আদালত

নিউজ সোর্স

জুলাই হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার ইনু-মেনন | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৬: ৩৪
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কাস পার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।