Web Analytics

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, যা বাস্তবায়নে আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। বেসামরিক কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক প্রতিবেদন প্রস্তুত হয়েছে। তিনটি প্রতিবেদন বিশ্লেষণ করে বাস্তবায়নের রূপরেখা তৈরিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করা হয়েছে এবং বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ও সিনিয়র সচিবদের জন্য আলাদা বিশেষ ধাপ নির্ধারণের সুপারিশও করা হয়েছে।

06 May 26 1NOJOR.COM

নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণের প্রস্তাব দিয়েছে কমিশন

নিউজ সোর্স

নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১: ২৫
সরকারি চাকুরিজীবীদের জন্য বড় ধরনের সুসংবাদ আসছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।