Web Analytics

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দুর্নীতি দমন কমিশন স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তার বিরুদ্ধে দুদকে দায়ের করা অভিযোগের প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে এনসিপি। আসিফ মাহমুদের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি এবং মিডিয়া ট্রায়ালের জন্য দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে; তাই কমিশনকে তিনি নিরপেক্ষ মনে করেন না। তার ভাষ্য, যে ঘটনার সূত্র ধরে অনুসন্ধান হচ্ছে, তা বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রায় তিন মাস পরের ঘটনা। তিনি ১০ ডিসেম্বর ২০২৫ পদত্যাগপত্র দেন এবং ১১ ডিসেম্বর তা কার্যকর হওয়ায় ওই সময় তিনি সরকারি দায়িত্বে ছিলেন না বলে জানান।

আরেকটি পদায়নে অনিয়মের অভিযোগ আদালতের রায়ের মাধ্যমে হয়েছে বলে তিনি দাবি করেন এবং এতে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। দুদক মুখপাত্র তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ার যে বক্তব্য দিয়েছিলেন, তা প্রত্যাহার ও ক্ষমা না চাওয়ায় আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান আসিফ। সংবাদ সম্মেলনে এনসিপির তাহসিন রিয়াজ, ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

09 Sep 26 1NOJOR.COM

দুদকের সহযোগিতার আশ্বাস দিয়ে রাজনৈতিক হয়রানির অভিযোগ করলেন আসিফ মাহমুদ

নিউজ সোর্স

দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সর্বাত্মক সহযোগিতা করব

দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দুদককে নিরপেক্ষ বলে মনে করছেন না তিনি। তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও মিডিয়া ট্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।