Web Analytics

গাজায় কেউ অনাহারে নেই বলে দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। না হলে গাজায় এখন কোনো মানুষই থাকত না। তবে গাজার অভুক্ত শিশুদের প্রকাশিত ছবির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। এদিকে আন্তর্জাতিক চাপে গাজায় ত্রাণ প্রবেশে মানবিক বিরতি ঘোষণা করলেও বাস্তবে সেখানে পরিস্থিতির খুবই সামান্য বা একেবারেই পরিবর্তন হয়নি বলে জানাচ্ছেন গাজার বাসিন্দারা। ইসরাইলের দাবি, হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। তাদের অভিযোগ, হামাস ত্রাণ লুট করে নিজেদের কাছে নিয়ে নিচ্ছে এবং গাজায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সেগুলো ব্যবহার করছে। তবে এর প্রমাণ নেই।

30 Jul 25 1NOJOR.COM

গাজায় কেউ অনাহারে নেই বলে দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজার অভুক্ত শিশুদের প্রকাশিত ছবির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে।

নিউজ সোর্স

নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের ভিন্নমত

গাজায় কেউ অনাহারে নেই বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অনাহারে রাখার কোনো নীতি (আমাদের) নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। না হলে গাজায় এখন কোনো মানুষই থাকত না।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।