Web Analytics

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে মো. হানিফ মিয়া নামে বাংলাদেশি গ্রামপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মৃতের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তার স্ত্রী পারভিন আক্তার লাশটি তার স্বামীর বলে নিশ্চিত করেছেন। এ নিয়ে তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ওসমান আলী বলেন, গতকাল রাতে দুজন লোক এসে হানিফ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। এদিকে পুলিশ জানায়, হানিফসহ ৫ ব্যক্তি ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ ধাওয়া দেয়। এতে চারজন চলে আসেন এবং একজন বিএসএফের হাতে আটক হন।

21 Jun 25 1NOJOR.COM

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে মো. হানিফ মিয়া নামে বাংলাদেশি গ্রামপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিউজ সোর্স

ভারত সীমান্তে বাংলাদেশি গ্রামপুলিশের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে মো. হানিফ মিয়া নামে বাংলাদেশি গ্রামপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।