Web Analytics

অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে অনুপ্রাণিত হয়ে ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ উন্মোচন শুরু করেছে মেটা। এই সংস্করণে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আইফোন ও আইপ্যাডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, ম্যাক অ্যাপ স্টোরের মাধ্যমে ধাপে ধাপে আপডেটটি প্রকাশ করা হচ্ছে এবং বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ম্যাক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।

নতুন সংস্করণে বড় কোনো মেসেজিং বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যোগ হয়নি। বরং নকশা ও ব্যবহার অভিজ্ঞতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে নতুন সাইডবার, পরিমার্জিত চ্যাট বার, হালনাগাদ অ্যাটাচমেন্ট মেনু এবং সহজ নেভিগেশন যুক্ত হয়েছে। লকড চ্যাট ও কমিউনিটিজের জন্য আলাদা সেকশন যুক্ত করা হয়েছে, যেখানে প্রবেশের আগে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন, আইপ্যাড ও ম্যাকজুড়ে একীভূত অভিজ্ঞতা নিশ্চিত করার অ্যাপলের প্রচেষ্টার প্রতিফলন এই আপডেট। ডেস্কটপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় মেটাও হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

23 Jul 26 1NOJOR.COM

অ্যাপল অনুপ্রাণিত নতুন নকশায় ম্যাকের জন্য হোয়াটসঅ্যাপ উন্মোচন করল মেটা

নিউজ সোর্স

ম্যাকে নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ, মিলবে আইফোনের মতো অভিজ্ঞতা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১: ২৩
অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে অনুপ্রাণিত হয়ে ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ অ্যাপ উন্মোচন শুরু করেছে মেটা। নতুন এই সংস্করণের মাধ্যমে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।