Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ একক ও স্বাধীনভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিখিত বক্তব্য পাঠ করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

হাসান আল মামুন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একক ও স্বাধীনভাবে অংশ নেবেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় প্রতীক বাতিল হলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া দলের যেকোনো পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে দলটি।

কোনো নির্বাচনি এলাকায় দলের একাধিক নেতাকর্মী প্রার্থী হলে বিশৃঙ্খলা এড়াতে উপযুক্ত প্রার্থী বাছাই করে তার প্রতি দলীয় সমর্থন প্রকাশ করা হবে বলে জানান মামুন। অন্য রাজনৈতিক দলের কেউ গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শ মেনে দল-সমর্থিত প্রার্থী হতে পারবেন, তবে তাকে দলের প্রাথমিক সদস্য হতে হবে। সংবাদ সম্মেলনে দলের কয়েকজন জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

24 Sep 26 1NOJOR.COM

স্থানীয় সরকার নির্বাচনে একক ও স্বাধীনভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

নিউজ সোর্স

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ একক ও স্বাধীনভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।