Web Analytics

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সঙ্গে ইন্টারনেট সেবা চুক্তি করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা. নুরুল ইসলাম এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত সই করেন।

চুক্তির আওতায় ইআবি বিডিরেনের কাছ থেকে উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিডিএস, ই-মেইল সার্ভার হোস্টিংসহ বিভিন্ন আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা নেবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এসব সেবার ফলে প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সেবা, গবেষণা এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বিডিরেন দেশের জাতীয় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক, যা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে উচ্চগতির ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত করেছে। তিনি আশা প্রকাশ করেন, চুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ নেটওয়ার্ক সুবিধা পেয়ে ইআবির ডিজিটাল সক্ষমতা এবং সেবার মান বাড়বে।

22 Sep 26 1NOJOR.COM

উচ্চগতির ইন্টারনেট ও ডিজিটাল সেবায় বিডিরেনের সঙ্গে ইআবির চুক্তি

নিউজ সোর্স

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সেই হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।