ইসরাইল ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের পরামর্শ যুক্তরাজ্যের
নিজ দেশের নাগরিকদের আপাতত ইসরাইল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। ইরান-ইসরাইল উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। খবর বিবিসির।