Web Analytics

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিতে কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্নের খবরের পর সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে সতর্ক থাকতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার রাতে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসকে চিঠি দিয়ে এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলেন।

ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের তথ্য ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ইমেইল, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে জানাতে হবে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রার সময়, পুনরায় বুকিং, টিকিটের অর্থ ফেরত এবং প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা সম্পর্কেও স্পষ্ট তথ্য দিতে বলা হয়েছে।

ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসন-সংক্রান্ত সহায়তার ক্ষেত্রে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস ও উপযুক্ত সংস্থার সঙ্গে যোগাযোগে সহায়তা করতে হবে। শাহজালাল বিমানবন্দরে থাকা বা পরিস্থিতি না জেনে সেখানে আসা যাত্রীদের বসার ব্যবস্থা, পানি, নাশতা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। প্রতিটি এয়ারলাইনসকে সমন্বয়ের জন্য একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ করে তাঁর যোগাযোগের তথ্য বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগে দিতে হবে।

13 Oct 26 1NOJOR.COM

সৌদি ফ্লাইট বিঘ্নে যাত্রীসেবা নিশ্চিত করতে এয়ারলাইনসকে নির্দেশ শাহজালালের

নিউজ সোর্স

সৌদির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা

সৌদি আরবের যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এক চিঠিতে সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে সতর্কতাসহ বেশ কয়েকটি নির

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।