Web Analytics

লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্যা ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি (ইউকেবিআরইউ) আয়োজিত পুরস্কার ও অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকেবিআরইউ সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী এমবিই এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর শাহানারা নাসের ও ক্রয়ডন কাউন্সিলের ডি সি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম। সমাজসেবা, লেখালেখি, গবেষণা ও আলোকচিত্রের সমন্বয়ে নোমান সমাজকে দেখেন মানবিক দৃষ্টিতে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে এলএলএম প্রোগ্রামে অধ্যয়নরত। তাঁর লেখার মূল বিষয় সমাজ, পরিবেশ, সংস্কৃতি ও মানবাধিকার, যা প্রায়ই উন্নয়নমূলক উদ্যোগে প্রভাব ফেলেছে।

গণমাধ্যম ও সমাজসেবায় অবদানের জন্য তিনি পূর্বেও বিভিন্ন পত্রিকা ও সংগঠনের স্বীকৃতি পেয়েছেন, যা তাঁর মানবিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গীকারের প্রতিফলন।

17 Feb 26 1NOJOR.COM

শাহ মনসুর আলী নোমান ইউকেবিআরইউর বেস্ট ফিচার রাইটার অব দ্যা ইয়ার ২০২৫ পুরস্কার পেলেন

নিউজ সোর্স

লন্ডনে কলামিস্ট ও গবেষক মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ১৯
স্টাফ রিপোর্টার
লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার' অব দ্যা ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির (ইউকেবিআরইউ) উদ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।