Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরাকের আটটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিন থেকে চারটি সেল গঠিত হয়েছে, প্রতিটিতে প্রায় দশজন করে বাছাই করা ইরাকি শিয়া যোদ্ধা রয়েছেন। ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত তারা বসরা ও সামাওয়ার নিকটবর্তী মরুভূমি এলাকা থেকে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্যবস্তুতে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, এই নতুন দলগুলোর কিছু সদস্য ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ থেকে এসেছে এবং তারা ওই সংগঠনের কমান্ড কাঠামোর বাইরে থেকে সরাসরি আইআরজিসিকে রিপোর্ট করছে। আটটি সূত্রের মধ্যে দুইজন ইরাকি সামরিক কর্মকর্তা, একজন নিরাপত্তা কর্মকর্তা এবং পাঁচজন স্থানীয় মিলিশিয়া কমান্ডার রয়েছেন।

পাঁচজন মিলিশিয়া কমান্ডারের মতে, এই নতুন সেলগুলোর লক্ষ্য হলো এমন সময়ে ইরানের আঞ্চলিক প্রভাব বজায় রাখা, যখন তাদের প্রক্সি গোষ্ঠী ও অভ্যন্তরীণ সম্পদ দুর্বল হয়ে পড়েছে।

19 Jun 26 1NOJOR.COM

উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরাকে গোপন সেল গঠন করেছে আইআরজিসি

নিউজ সোর্স

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরাকে ইরানের গোপন সেল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৪: ১৪
মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) । শনাক্ত হওয়া এড়াতে প্রতিষ্ঠিত মিলিশিয়া ন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।