Web Analytics

নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে আয়োজক, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। যাচাইবিহীন তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে মণ্ডপে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপনের কথা বলা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো এবং সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তার জন্য পৃথক পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও আর্মব্যান্ডসহ স্বেচ্ছাসেবক নিয়োগের কথা বলেছে পুলিশ। অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি সম্মান, আজান ও নামাজের সময় শব্দযন্ত্র সীমিত রাখা এবং আতশবাজি ও পটকা না ফোটানোর আহ্বান জানানো হয়েছে। বিসর্জনে নির্ধারিত রুট ও স্থান অনুসরণ করতে বলা হয়েছে। জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টার টোল ফ্রি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা যাবে।

15 Oct 26 1NOJOR.COM

নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনে পুলিশের নিরাপত্তা নির্দেশনা

নিউজ সোর্স

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শের কথা জানানো হয়।
গুজব থ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।