আরো পাঁচ কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকার বীমা দাবি
বছরের পর বছর জমে থাকা আস্থার সংকট ও দীর্ঘমেয়াদি বকেয়া দাবির বেড়াজালে স্থবির হয়ে পড়া বীমা খাতে এবার বড় ধরনের সংস্কার ও স্বস্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নতুন করে আরো পাঁচটি জীবন বীমা কোম্পানির গ্রাহক তাদের দীর্ঘদিনের বকেয়া বীমা দাবির টাকা পে