Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির বিদ্যমান কমিটি বাতিল করে তিন সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। রোববার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সংরক্ষিত মহিলা আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বিদ্যমান কমিটি বাতিল করে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। আগের ৫৩ সদস্যের কমিটির আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন এবং সদস্যসচিব ছিলেন মাহমুদা মিতু। ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন সানজিদা বুশরা মিশমা, আর মুখ্য সংগঠক ছিলেন নুসরাত তাবাসসুম।

25 Oct 26 1NOJOR.COM

জাতীয় নারী শক্তির তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে এনসিপি

নিউজ সোর্স

জাতীয় নারী শক্তির আংশিক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির বিদ্যমান কমিটি বাতিল করে তিন সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা. মাহমুদা মিতুকে।
রোববার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।