গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র
রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, অস্ত্রের চালানটি খুলনায় নিয়ে যাওয়ার জন্য ‘কাট-আউট’ পদ্ধতিতে পরিবহন করা হচ্ছিল।