Web Analytics

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুর ক্যাম্পাসে শনিবার দিনব্যাপী সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও ঢাকার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সিএসই বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান এবং প্রযুক্তিনির্ভর আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন। প্রধান বক্তা ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের সিইও রাফসান আনোয়ার এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র ফ্যাকাল্টি শিহাব হোসেন রাফাত।

চারটি পৃথক সেশনে কম্পিউটার ও নেটওয়ার্ক সিকিউরিটি, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসিডেন্ট রেসপন্স ও সাইবার নিরাপত্তা খাতে ক্যারিয়ার গঠনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যায়।

18 May 26 1NOJOR.COM

বিএইউএসটিতে ৬০ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা

নিউজ সোর্স

বিএইউএসটিতে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত | আমার দেশ

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭: ৩২
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুরে দিনব্যাপী সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।