Web Analytics

সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অর্থ পাচারের দায়ে প্রত্যেককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপরাধসংশ্লিষ্ট অর্থের দ্বিগুণ, ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারায় তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্ধারিত ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। রায়ের সময় তারা পলাতক থাকায় আদালত সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদক ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করে এবং তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ মার্চ চার্জশিট দাখিল করে। বিচারকালে আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়।

19 Oct 26 1NOJOR.COM

অর্থ পাচার মামলায় অ্যাপল গ্লোবালের দুই কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড

নিউজ সোর্স

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠান ‘অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।