Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতার অভিযোগ নিয়ে পরিচালিত তদন্তের ফলাফলের ভিত্তিতে এ আমদানি শুল্কের প্রস্তাব আসতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো বলেছে, মঙ্গলবার বিকেলে তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে।

তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কয়েকটি শুল্ক বাতিল করেন। নতুন প্রস্তাবিত শুল্ক আংশিকভাবে ওই ব্যবস্থাগুলোর বিকল্প হিসেবে কার্যকর হতে পারে। শুল্কের হার এখনো স্পষ্ট নয়, তবে প্রতিটি দেশের জন্য পৃথক হার নির্ধারণ করা হতে পারে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে একটি সূত্র জানিয়েছে।

25 Nov 26 1NOJOR.COM

বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন মার্কিন শুল্কের প্রস্তুতি

নিউজ সোর্স

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচেছ। শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতার অভিযোগ নিয়ে এসব দেশের বিরুদ্ধে পরিচালিত একটি তদন্তের ফলাফলের ভিত্তিতে নতুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।