Web Analytics

বিদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে নতুন বিধিমালা জারি করেছে চীন। প্রধানমন্ত্রী লি ছিয়াং ৫ মে এ সংক্রান্ত প্রবিধানে স্বাক্ষর করেন, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। গত ১৭ এপ্রিল স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে অনুমোদনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, চীনের কোম্পানি, প্রতিষ্ঠান ও বাসিন্দাদের বিদেশমুখী বিনিয়োগ এ আইনের আওতায় আসবে।

বেইজিং জানিয়েছে, বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে পুঁজি প্রবাহের ওপর নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় সরকারি অনুমতি ছাড়া সীমিত বা নিয়ন্ত্রিত পণ্য, প্রযুক্তি, সেবা কিংবা তথ্য বিদেশে স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিদেশে কর্মী পাঠানো, প্রযুক্তিগত সহায়তা বা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমেও অনুমোদন ছাড়া প্রযুক্তি বা তথ্য স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালায় জাতীয় নিরাপত্তা পর্যালোচনার ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব বিদেশি বিনিয়োগ বা সম্পদ স্থানান্তর জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে, সেগুলো সরকার পর্যালোচনা করবে। চীন আরও জানিয়েছে, যারা তাদের সার্বভৌমত্ব বা নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

01 Jun 26 1NOJOR.COM

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিদেশে বিনিয়োগে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করল চীন

নিউজ সোর্স

বিদেশে বিনিয়োগে কড়াকড়ি চীনের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৬: ৫৩
বিদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে নতুন বিধিমালা জারি করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং গত ৫ মে এ সংক্রান্ত প্রবিধানে স্বাক্ষর করেন। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।