Web Analytics

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ অবকাঠামোয় ইরানের হামলার নিন্দা জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থার ওপর প্রভাব পর্যবেক্ষণ করছে সংস্থাটি। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ও জর্ডান বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের যোগাযোগব্যবস্থায় হামলার ঘটনায় আইটিইউর হস্তক্ষেপ দাবি করে। গত শুক্রবার আইটিইউ কাউন্সিলের গভর্নিং বডি একমতের ভিত্তিতে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করে।

আইটিইউর একজন মুখপাত্র জানান, সংস্থাটি এই বিঘ্নের কারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেবে। একই বৈঠকে ইরান একটি আলাদা প্রস্তাব দেয়, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত নিজস্ব টেলিযোগাযোগ অবকাঠামো পুনর্গঠনে সহায়তা চাওয়া হয়। তবে কাউন্সিল সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে তেহরানের অনুরোধে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।

02 May 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের টেলিযোগাযোগ অবকাঠামোয় ইরানের হামলার নিন্দা জানাল আইটিইউ

নিউজ সোর্স

মধ্যপ্রাচ্যে টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার নিন্দা জানাল জাতিসংঘ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮: ৩৩আপডেট : ০২ মে ২০২৬, ০৯: ৩৬
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ অবকাঠামোয় ইরানের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।