Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আরপিও ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোঁপের মধ্যে কসটেপে মোড়ানো অস্ত্রসদৃশ বস্তু পড়ে আছে—এমন গোপন সংবাদে টহল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বস্তুটি উদ্ধার করে। পরে কসটেপ খুলে দেখা যায়, সেখানে একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

29 Apr 26 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

নিউজ সোর্স

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২: ৫৩
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সিদ্ধিরগঞ্জের ওয়াবদা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।