Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসী মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি ত্যাগের মহিমা, অর্থনৈতিক সংকটে সহমর্মিতা, এবং সমাজে নৈতিকতা ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। ফ্যাসিবাদী শাসনের পতনের পর মানুষ কিছুটা স্বস্তিতে ঈদ পালন করছে বলে মন্তব্য করেন তিনি। সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

05 Jun 25 1NOJOR.COM

তারেক রহমানের ঈদ বার্তায় ত্যাগ ও ঐক্যের আহ্বান

নিউজ সোর্স

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে দেওয়া পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

ওই পোস্টে তারেক রহমান লিখেছেন, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।