Web Analytics

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার সুপ্ত ইসলাম জীবন (২৭) ও দীপ্ত ইসলাম (২৫)। পুলিশ তাদের একটি কিশোর গ্যাংয়ের মূলহোতা বলে জানিয়েছে। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় মামলা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি রাশিয়ার এটমস্ট্রয়এক্সপোর্ট ও ইএসকেএম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ঠিকাদারদের কাজ দেওয়ার আশ্বাস দিত। পরে ভুয়া কার্যাদেশ, মালামাল কেনা, বিল পাস এবং ভ্যাট-ট্যাক্স পরিশোধের অজুহাতে অর্থ নিত বলে অভিযোগ। ঠিকাদার মোহাম্মদ বিন ছালামের কাছ থেকে নগদ ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ৪৪ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

মামলার তিন দিন পর ৬ সেপ্টেম্বর দীপ্ত ইসলামকে গ্রেপ্তার করা হয়। সুপ্ত ইসলাম জীবন ৬ জুলাই অস্ত্রসহ চার সহযোগীর সঙ্গে র‍্যাবের হাতে আটকের পর জেলহাজতে রয়েছেন। তদন্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী বলেন, দীপ্ত আদালতে দেওয়া জবানবন্দিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

15 Oct 26 1NOJOR.COM

রূপপুরে কাজ দেওয়ার নামে অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

নিউজ সোর্স

রূপপুর প্রকল্পের নামে কিশোর গ্যাংয়ের দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে ২ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার ইসলা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।