Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হককে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

দেশের রাজস্ব প্রশাসন ও সাহিত্য অঙ্গনে সুপরিচিত কাজী ইমদাদুল হক তিন দশকেরও বেশি সময় ধরে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তি বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসি-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী কাজী ইমদাদুল হক সাহিত্যচর্চা ও টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে কর সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ আলোচিত একটি প্রকাশনা।

04 May 26 1NOJOR.COM

বিএসটিআই’র মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী ইমদাদুল হক

নিউজ সোর্স

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৭: ০৪
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।