Web Analytics

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে জানানো হয়, ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়াহর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে জামিন ছাড়া আটক রাখার আবেদন করা হয়েছে।

নথি অনুযায়ী, হিশাম নিজের অ্যাপার্টমেন্টে ধারালো অস্ত্র দিয়ে লিমন ও বৃষ্টিকে একাধিকবার আঘাত করে হত্যা করেন। পরে তিনি অপরাধের চিহ্ন মুছে ফেলতে লিমনের মরদেহ কালো প্লাস্টিকের ব্যাগে ভরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশে ফেলে দেন এবং তাদের ব্যক্তিগত জিনিসপত্র ধ্বংস করেন। তদন্তে দেখা যায়, হিশামের মোবাইল ও গাড়ির জিপিএস তথ্য হত্যার সময় ঘটনাস্থলের সঙ্গে মিলে গেছে।

ফরেনসিক পরীক্ষায় লিমন ও বৃষ্টির ডিএনএ পাওয়া গেছে। ময়নাতদন্তে লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায় এবং মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

27 Apr 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে ইউএসএফের দুই বাংলাদেশি শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যা

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে যেভাবে হত্যা করা হয় | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ২৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৯
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।