ভারতে শ্রমবাজারের চাহিদা মেটাচ্ছে না শিক্ষার পাঠ্যক্রম, বাড়ছে শিক্ষিত বেকার
ভারতে শিক্ষার বিস্তার ঘটলেও সেই অনুপাতে শিক্ষিত তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ভারতে স্নাতকদের বেকারত্বের হার ১৩ শতাংশ, যেখানে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ২ শতাংশ। ফলে উচ্চশিক্ষা শেষ করেও বিপুলসংখ্যক তরুণ নিজেদের যোগ্যতার সঙ্গে স