সাদমানের ব্যাটে প্রথম দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাদমান ইসলাম। না, আউট হননি। তবে ৯৯ রানে থেকে নিশ্চয়ই দিনটা শেষ করতে চাননি এই ওপেনার। সে যা-হোক, আলোকস্বল্পতার কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে ৭৪ ওভারে। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দি