Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, ট্রাম্প ইতালির টেলিভিশন চ্যানেল লা-৭–কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, জি-৭ সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করেছিলেন। তিনি বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে মরিয়া ছিলেন এবং তিনি কেবল দয়া করে রাজি হয়েছিলেন।

ট্রাম্পের এ মন্তব্যের পর মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তার বক্তব্য ‘সম্পূর্ণ মনগড়া’। তিনি জানান, তিনি বা ইতালি কখনো কারও কাছে কিছু ‘ভিক্ষা’ চায় না। মেলোনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন, তা তিনি বুঝতে পারছেন না এবং বিষয়টি হতাশাজনক।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ট্রাম্পের মন্তব্যকে ইতালির প্রতি অবমাননাকর বলে আখ্যা দেন এবং ২১ ও ২২ জুন নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘোষণা দেন।

20 Jun 26 1NOJOR.COM

জি-৭ বিতর্কে ট্রাম্পকে কড়া জবাব মেলোনির, যুক্তরাষ্ট্র সফর বাতিল ইতালির

নিউজ সোর্স

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৮: ১২
জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে দুই দেশের রাজ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।