Web Analytics

ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে নতুন সরকার গঠনের জন্য চারটি শর্ত ঘোষণা করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইয়াশার পার্টির নেতা বলেন, তাঁর নীতিমালায় সম্মত যেকোনো নির্বাচিত আইনপ্রণেতার সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। এ ভিত্তিতে তিনি বৃহত্তর একটি ‘জায়নবাদী সরকার’ গঠন করতে চান।

শর্তগুলোর মধ্যে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি এবং গাজায় সংগঠনটির সামরিক ও শাসনক্ষমতা পুরোপুরি বিলুপ্ত করার অঙ্গীকার রয়েছে। অন্য শর্তগুলো হলো ইসরাইলকে ইহুদি, গণতান্ত্রিক, উদার ও সমতাভিত্তিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ সমুন্নত রাখা এবং সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক বা বেসামরিক জাতীয় সেবা চালু করা।

আইজেনকোট নতুন নির্বাচন ও দীর্ঘ রাজনৈতিক সংকট এড়াতে ‘অসাধারণ প্রচেষ্টা’র আহ্বান জানান। তিনি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দ্রুত কাজে লাগিয়ে নেতানিয়াহু সরকার সরানোর প্রত্যয় ব্যক্ত করেন। ক্ষমতায় গেলে ৭ অক্টোবরের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, জাতীয় সেবা চালু এবং বিদায়ী সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিলের উদ্যোগ নেওয়ার কথাও বলেন।

02 Nov 26 1NOJOR.COM

নেতানিয়াহু সরকার সরাতে নতুন জোটের চার শর্ত ঘোষণা আইজেনকোটের

নিউজ সোর্স

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের জন্য চারটি শর্ত ঘোষণা করেছেন। এসব শর্তের মধ্যে রয়েছে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং গাজায় সংগঠনটির সামরিক ও শাসনক্ষমতা পুরোপুরি বিলুপ্ত করার অঙ্গীকার। প্রধানমন্ত্রী বেনিয়ামি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।