Web Analytics

বান্দরবানের রুমা সদর থেকে বগালেকের পথে প্রায় তিন কিলোমিটার এগোলেই মুনলাইপাড়া। দেশের প্রথম কমিউনিটি-বেইজড ট্যুরিজম বা সমাজভিত্তিক পর্যটনের জীবন্ত দৃষ্টান্ত হিসেবে পাড়াটিকে তুলে ধরা হয়েছে। ‘সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে পরিচিত এই পাহাড়ি জনপদে সুশৃঙ্খল পরিবেশ, সবুজ পথঘাট ও সমবায়ভিত্তিক পর্যটন কার্যক্রম রয়েছে। ১৩৮৩ বঙ্গাব্দে ১৫টি বম পরিবার নিয়ে শুরু হওয়া গ্রামটিতে এখন ৭০ পরিবারের প্রায় ৩৫০ মানুষের বসবাস।

প্রতিটি ঘরের সামনে বাঁশের তৈরি পরিচ্ছন্ন ডাস্টবিন রয়েছে। বর্ষায় পাড়ার পক্ষ থেকে অন্তত ১০টি নতুন ফুলের চারা লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সেরা পরিচ্ছন্ন বাড়িকে প্রতি বছর বিশেষ সম্মাননা দেওয়া হয়। অধিকাংশ পর্যটক পরিচ্ছন্নতার কারণেই মুনলাইপাড়াকে চেনেন, তবে এর পেছনে রয়েছে পাহাড়ি সমাজের যৌথ শক্তি।

পাড়া কমিটির সভাপতি রোয়ানলিয়াম সিংনেম বম বলেন, এখানে কোনো একক ব্যক্তি পর্যটন ব্যবসা পরিচালনা করেন না বা ভূমির একচ্ছত্র মালিক নন। কটেজ, রোমাঞ্চকর কার্যক্রম ও ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের আয়োজন সমবায়ের ভিত্তিতে চলে। আয়ের একটি অংশ কেন্দ্রীয় তহবিলে জমা হয়, যা শিশুদের পড়াশোনা, জরুরি চিকিৎসাসেবা এবং বর্ষায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ট্রেইল মেরামতে ব্যয় করা হয়।

25 Sep 26 1NOJOR.COM

সমবায়ভিত্তিক পর্যটনের আয় দিয়ে শিক্ষা, চিকিৎসা ও ট্রেইল মেরামত করে মুনলাইপাড়া

নিউজ সোর্স

প্রথম কমিউনিটি বেইজড ট্যুরিজম মুনলাইপাড়া

পাহাড়ের গায়ে যেন জলরঙে আঁকা এক নিটোল ছবি। বান্দরবানের রুমা সদর থেকে বগালেকের পথে মাত্র তিন কিলোমিটার এগোলেই চোখে পড়বে রাস্তার দুপাশে ছিমছাম ও সাজানো এক পাহাড়ি জনপদ মুনলাইপাড়া। সবুজের কোলঘেঁষা পথঘাট, বাতাসে পাহাড়ি বুনো ফুলের গন্ধ আর চারপাশের সুশৃঙ্খল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।