Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হোয়াইট হাউসে সফর করবেন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের পর সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বুধবার দুই নেতার মধ্যে বাণিজ্য, তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ও ইরান ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফরে যেতে পারেন এবং তার পরেই শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর হতে পারে। তিনি জানান, শি জিনপিংয়ের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথন ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপে কঠোর অবস্থান নিলেও গত বসন্তে উভয় দেশ একটি সামগ্রিক সমঝোতায় পৌঁছায়।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি জানায়, শি জিনপিং আশা প্রকাশ করেছেন যে বাণিজ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে। তিনি যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সতর্ক থাকার আহ্বান জানান।

09 Feb 26 1NOJOR.COM

বছর শেষে হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানাবেন ট্রাম্প

নিউজ সোর্স

বছর শেষে যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং: ট্রাম্প | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৯
আমার দেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন। দীর্ঘদি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।