Web Analytics

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল আজ রাতেই পাকিস্তানে ফিরছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দলটি ওমান সফর শেষে ইসলামাবাদে পৌঁছাবে এবং এরপর রাশিয়ার উদ্দেশে যাত্রা করবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আলোচক দলের একটি অংশ তেহরানে ফিরে গিয়েছিল।

তারা প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে আজ রবিবার রাতেই ইসলামাবাদে পৌঁছে আরাগচির সঙ্গে যোগ দেবেন। এই সফর ইরানের আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে, যা সংঘাত বন্ধের আলোচনার সঙ্গে সম্পর্কিত।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এবং তাসনিম নিউজ এজেন্সি পাকিস্তানের ডন পত্রিকার বরাতে এ তথ্য জানিয়েছে।

26 Apr 26 1NOJOR.COM

রাশিয়া যাওয়ার আগে আজ রাতেই পাকিস্তানে ফিরছে ইরানি প্রতিনিধিদল

নিউজ সোর্স

আজ রাতেই পাকিস্তানে ফিরছে ইরানি প্রতিনিধিদল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৩: ৪৬
আবরো পাকিস্তান সফর করবে ইরানি প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে রাশিয়া যাওয়ার আগে আবারো পাকিস্তান সফর করবেন।
প্রতিবেদনে আরো

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।