Web Analytics

আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে উদ্বেগ জানিয়েছে। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে বলেন, রাষ্ট্রীয় গুম, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এবং সম্পত্তি ও আবাসনের নিরাপত্তাহীনতা মোকাবিলায় প্রস্তাবিত আইনগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে।

এবি পার্টি বলেছে, যেসব বাহিনী বা প্রতিষ্ঠানের সদস্যদের বিরুদ্ধে অতীতে গুমের অভিযোগ উঠেছে, তাদের হাতে গুমের তদন্ত রাখা উচিত নয়। দলটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষায়িত তদন্তব্যবস্থা গঠনের দাবি জানায়। জাতীয় মানবাধিকার কমিশনকে সরকারি প্রভাবমুক্ত করে নিজস্ব তদন্তক্ষমতা, পর্যাপ্ত জনবল, স্বাধীন বাজেট এবং সম্ভাব্য গোপন আটককেন্দ্রসহ সব হেফাজতস্থল পূর্বানুমতি ছাড়া পরিদর্শনের ক্ষমতা দেওয়ার আহ্বান জানানো হয়।

নেতারা বলেন, সরাসরি জড়িতদের পাশাপাশি নির্দেশদাতা, পরিকল্পনাকারী, সহযোগী ও কমান্ড দায়ে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। ভুক্তভোগী ও পরিবারের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানানো হয়। সম্পত্তি আইনে দাতার ভোগাধিকার রক্ষা, ওলামাদের মতামত এবং ভবিষ্যৎ বিরোধ এড়াতে সুস্পষ্ট বিধানের ওপর জোর দেয় দলটি।

07 Sep 26 1NOJOR.COM

গুম তদন্তে স্বাধীন ব্যবস্থা ও মানবাধিকার সুরক্ষা জোরদারের দাবি এবি পার্টির

নিউজ সোর্স

‘গুমের তদন্ত অভিযুক্ত বাহিনীর হাতে নয়, স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে দিতে হবে’

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে গভীর উদ্বেগ ও কিছু সুনির্দিষ্ট প্রত্যাশার কথা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি মনে করে, জুলাই গণঅভ্যুত্থানসহ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।