Web Analytics

এবারের হজে যেতে আগ্রহীদের জন্য এখনো মক্কা ও মদিনায় ২০টি এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি। ফলে বাড়িভাড়ার কাজ শেষ না হওয়ায় ১৩৫৮ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রোববার পর্যন্ত মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়া না করার কারণ ব্যাখ্যাসহ সোমবার রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার সব প্রক্রিয়া সম্পন্নকরণ করতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে গত ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। সর্বশেষ ৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। রোববার তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তাসনিফ প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

15 Apr 25 1NOJOR.COM

সময় ফুরিয়ে গেলেও বিশটি হজ্ব এজেন্সি বাড়ি ভাড়া না করায় ১৩৫৮ জনের হজ্ব যাত্রা অনিশ্চিত

নিউজ সোর্স

সময় ফুরিয়ে গেলেও বিশটি হজ্ব এজেন্সি বাড়ি ভাড়া না করায় ১৩৫৮ জনের হজ্ব যাত্রা অনিশ্চিত

এবারের হজে যেতে আগ্রহীদের জন্য এখনো মক্কা ও মদিনায় ২০টি এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি। ফলে হজের সময় সমস্যায় পড়তে পারেন বাড়িভাড়ার কাজ শেষ না হওয়ায় ১৩৫৮ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় আজ সোমবারের মধ্যে জড়িত ২০ এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ না করতে পারলে লাইসেন্স বাতিল করা হতে পারে সতর্ক করে দেওয়া হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।