Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ঢাবির অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুনসহ শিক্ষক ও ছাত্রনেতারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক মো. শরীফুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ওসমান হাদি ন্যায় ও মজলুমের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তার হত্যাকাণ্ড একটি আদর্শকে হত্যার প্রচেষ্টা। তিনি দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের আহ্বান জানান।

27 Jan 26 1NOJOR.COM

ঢাবিতে প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্মরণসভা

নিউজ সোর্স

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাবিতে স্মরণসভা | আমার দেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০: ১০
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।