Web Analytics

বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। রোববার সকালে ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নেপালের পক্ষ থেকে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়। রাষ্ট্রদূত ভান্ডারি বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

এ সময় ঢাকা–কাঠমান্ডু রুটে বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

30 Mar 26 1NOJOR.COM

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করতে নেপালের আগ্রহ

নিউজ সোর্স

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২১: ৪৬
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল।
রোববার সকালে রাজধানীতে বেসামরিক বিমান পরিবহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।